শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৩ পিএম, ২০২৫-০৩-১৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ছাদের নিচে কেনাকাটা করতে মানুষ ছুটে যাচ্ছে বারইয়ারহাট লাকী ফ্যাশন মলে। প্রথম রমজান থেকে জমে উঠেছে বেচাকেনা। উত্তর চট্টগ্রামের বানিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে অবস্থিত এই প্রতিষ্ঠান দীর্ঘ তিনযুগ ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে।
জানা গেছে, আধুনিক কারুকাজ সম্বলিত ও সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ঈদকে ঘিরে এখন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে কেনাকাটা করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে মহা ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিল ধারনের ঠাঁই নেই সেখানে। বিশেষ করে তৃতীয় তলায় নারী-শিশুদের পছন্দ ভিড় রয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়াতে সবাই পরিবার-পরিজন নিয়ে এখানে কেনাকাটা করতে এসেছেন। এখন শাড়ি থ্রী-পিস এর পাশাপাশি বাচ্চাদের আইটেম বেশি বিক্রি হচ্ছে।
এখানে রয়েছে বাচ্চা মেয়েদের জিন্স টপস, বারিশ থ্রিপিস, দিল্লি বুটিকস, ছোট মেয়েদের নায়রা ও গ্রাউন সহ নানা ধরনের আইটেম।
জানা গেছে, মিরসরাই উপজেলা ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত কেনাকাটা করে থাকেন পাশ্ববর্তি ছাগলনাইয়া, সোনাগাজী, ফটিকছড়ি, রামগড় উপজেলার লোকজন। তিনযুগ বছর ধরে মানুষের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। সারা বছর ব্যস্ততা থাকে এখানে। তবে ঈদকে ঘিরে ব্যস্ততা অনেকগুন বেড়ে যায়। প্রতিষ্ঠানে এবারো হরেক রকম নিত্য নতুন কালেকশান রয়েছে।
তিন তলা বিশিষ্ট প্রতিষ্ঠানে নিচতলায় রয়েছে থ্রিপিস, পাঞ্জাবী, লুঙ্গী, গেঞ্জি সহ বিভিন্ন আইটেম। ৩য়তলায় রয়েছে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী ও পাটি পাঞ্জাবী, শেরোয়ানী, পাগড়ি ও ছোট বাচ্চাদের পাঞ্জাবী সেট, শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, বেবি সপ, গার্মেন্টস, (লেডিস) কসমেটিকস, ইমিটেশন জুয়েলারি, গিফট্ আইটেম, লাগেজ, জুতা ক্রোকারিজ।
লাকী ফ্যাশন মলের স্বত্ত্বাধিকারী মোঃ শামসুদ্দিন বলেন, এবার বেচা-বিক্রি মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। আশা করছি ২০ রমজান থেকে আরো বেশি বিক্রি হবে। অন্যদিনের তুলানায় ছুটির দিনে ভিড় বেশি থাকে। তিনি আরো বলেন, আমরা প্রায় দীর্ঘ ৩৬ বছর ধরে বারইয়ারহাট বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমরা গুনগত মান বিবেচনা করে ব্যবসা করছি।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার ১৬ নং পশ্চিম সাহেরখালী ৬ নং ওয়ার্ডে হাসান প্রফেসর বাড়িতে অগ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে শিশু সন্তানদের জিন্মি করে এক প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫-এ রানার্স আপ হওয়ায় মিরসরাই যুব স্পোর্টস একাডে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে জোহরা এগ্রো ফামর্স এন্ড নার্সারীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে চাঞ্চল্যকর বৃদ্ধ ফয়েজ আহম্মদ হত্যার ২৪ দিন পর ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় স্ত্রীসহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আর নয় ঢাকা-চট্টগ্রাম, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কম খরচে সেবা দেওয়ার লক্ষ্যে আধুনিক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited