শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৭ পিএম, ২০২৫-০৩-১৮
মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এই কমিটি বিলুপ্ত করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহবায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।
সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস হাসিনা সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যে কোন সীদ্ধান্তকে স্বাগত জানাই।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম পুনঃগঠন কমিটির সীদ্ধান্ত অনুযায়ী তিনটি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলের হাইকমান্ড এখন সজাগ। সবার আমলনামা দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ই...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের কারা মুক্তিতে কেন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited