বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৪ পিএম, ২০২৬-০৫-১৬

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন



নিজস্ব প্রতিনিধি
 মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ ৪৬ বছর পর সেই খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। 


শনিবার (১৬ মে) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। 


এসময় নুরুল আমিন এমপি বলেন, ‘ঐতিহাসিক গাছবাড়িয়া খালটি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছেন। ১৯৯৩ সালে তৎকালিন বিএনপির সংসদ সদস্য এম.এ জিন্নাহ, ত্রাণমন্ত্রী হারুন অর রশিদের নেতৃত্বে পুনঃখনন করা হয়। এরপর অধ্যবদি আর এই খালটি পুনঃখনন হয়নি। অনেকটা ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসন, কৃষকদের চাষাবাদ নিশ্চিত করার জন্য, স্থানীয়দের দুঃখ, দুর্দশা লাগবে আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। সেই ২০ হাজার কিলোমিটার খাল খননের মধ্যে আমাদের গাছবাড়িয়া খালও পড়েছে। আশা করছি এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন।’
খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, তৌহিদ উদ দৌজা, হাসান চৌধুরী, বিএনপি নেতা জহির উদ্দিন, মনিরুজ্জামান রোমেল, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবব জিয়া উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে দুই কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রিটেলেড নিউজ

ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত


মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত


মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত


মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

নিজস্ব প্রতিবেদক :     পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত


মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ‎ ‎মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত


সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে 

সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে 

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত


ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত



সর্বশেষ খবর