শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৪ এএম, ২০২৫-০৩-১৮
জাগো রে জাগো মুসলমান
সময় বয়ে যায়
ফেরেশতাকুল এনাম লয়ে
ডাকিছে তোমায়।
আর রয়ো না ঘুমের ঘোরে
ও ভাই মুসলমান
হৃদয় উজার করে গাও
মহান খোদার শান।
ডাকছে মালাইকা তোমায়
পড়তে তাহাজ্জুদ
সেহরি খাও রোজা রাখো
সওয়াব লও অযুত।
ঘুমের চেয়ে নামাজ ভালো
বলছে মুয়াজ্জিন
বাদ ফজরে কুরআন পড়ে
সাজাও সুখের দিন।
দিবসযামি কাটুক তোমার
রহমানের জিকিরে
পাহারাদার ফেরেশতা সবে
রাখবে তোমায় ঘিরে।
ক্ষুধা-তৃষ্ণার আগুনে পুড়ে
জীবন করো খাঁটি
ইফতারির আনন্দে সাজো
সজীব পরিপাটি।
করুণাময়ের অসীম দয়ায়
ক্ষমা আর নাজাত
লভে দুই জাহানেই ভাই
গড়ো সুখ-প্রপাত।
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিয়নের সৌজন্যে ৫ হাজার রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited