শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৩ পিএম, ২০২৫-০৫-২৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম, ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লু, শাখার জেইও আবু হাসনাত মোহাম্মদ নোমান, প্রবেশনারি অফিসার আতিকুর রহমান প্রমুখ।
এসময় স্কুলের অর্ধশত শিক্ষার্থী স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয় এবং তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শাখার ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লুর সঞ্চালনায় সংক্ষিপÍ আলোচনায় প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ক্যাম্পেইনের জন্য মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়কে বেছে নেয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। আগামীতেও এ ধরণের মহতি উদ্যোগ নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।
ইতিপূর্বে বিগত বছরগুলোতে মিরসরাই কলেজ ও মারুফ মডেল হাইস্কুল ক্যাম্পাসে অভিন্ন কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্কুলের অন্যান্য শিক্ষকরা।
শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে আকষণীয় মুনাফা প্রদান করে থাকে। মিরসরাই শাখা প্রতি বছর শিক্ষা সামগ্রী বিতরণ, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং গাছ লাগানোর মতো কর্মসূচি পালন করে আসছে। আগামী দিনগুলোতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited