শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৩ পিএম, ২০২৫-০৮-৩০
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বারইয়ারহাট কলেজ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডারের সভাপতিত্বে ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বাজার উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদিন আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, মোশারফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, বারইয়ারহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নুরুন নবী, বারইয়ারহাট পৗরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসাইন, সদস্য সচিব মোহন দে, কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা সহ বারইয়ারহাট পৌরসভা, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
সভায় ১ সেপ্টেম্বর বারইয়ারহাটে র্যালী, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা সহ নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহা-সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলের হাইকমান্ড এখন সজাগ। সবার আমলনামা দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের কারা মুক্তিতে কেন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited