বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৯ পিএম, ২০২৫-০৭-৩১

মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ অব্যাহত

 

মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে, সন্ধ্যায় বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিঠাছরা ও আবুতোরাব বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। মিঠাছরায় সমাবেশে বক্তব্য রাখেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাঈন উদ্দিন কোম্পানি, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন, আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু সালেক সোহেল, বিএনপি নেতা আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসেন, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফুদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবুতোরাব বাজারে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম,  উপজেলা যুবদল নেতা এসএম সুমন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শোয়েব হাসান, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলো, নেতাকর্মীদের সব সময় পাশে ছিলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মিরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোন সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

রিটেলেড নিউজ

‘জাতীয়তাবাদী শক্তি ও ইসলামি  মূল্যবোধের শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘জাতীয়তাবাদী শক্তি ও ইসলামি  মূল্যবোধের শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক :   বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়া...বিস্তারিত


মিরসরাইয়ে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মিরসরাইয়ে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সং...বিস্তারিত


বারইয়ারহাটে আন্ডারপাস  নির্মাণের দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর 

বারইয়ারহাটে আন্ডারপাস  নির্মাণের দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর সদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাব...বিস্তারিত


 জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। লায়ন তাহ...বিস্তারিত


মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের কার্যকরী  কমিটির অভিষেক ও নবম বর্ষপূর্তি উদযাপন

মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের কার্যকরী  কমিটির অভিষেক ও নবম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : প্রবাসের মাটিতে মিরসরাইবাসীর প্রাণপ্রিয় সংগঠন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কম...বিস্তারিত


মিরসরাইয়ের হাইতকান্দিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মিরসরাইয়ের হাইতকান্দিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :    মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রব...বিস্তারিত



সর্বপঠিত খবর

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত


ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত



সর্বশেষ খবর