শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:০০ পিএম, ২০২৫-০৭-৩১
মিরসরাইয়ে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগ মিরসরাই থানা মসজিদ থেকে শুরু করে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে পৌর সদরের মিরসরাই প্রেসক্লাব চত্ত¡রে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জুলাই সনদের দাবি তোলেন নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির নুরুল কবির।
এসময় মিরসরাই থানা শিবিরের সভাপতি সাবিক হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, রাঙ্গামাটি জেলা শিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম সাফি ও চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাকিব চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি গণঅভ্যাত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের রক্তের সাথে বর্তমান সরকার ছিনি-মিনি খেলছে। আমাদের জুলাই সনদ এক বছর পেরিয়ে আজকের ৩১ জুলাই চলে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখনও কেন জুলাই স্বীকৃতি আদায় করা হয়নি। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি ৩৬ জুলাইয়ের আগে জুলাই সনদ দিতে হবে। না হয় আমরা যেভাবে রক্ত দিয়েছি, আগামীতে যদি আরও রক্তের প্রয়োজন হয় আরও রক্ত দিবো, তবুও জুলাই সনদ আদায় করে নিবো ইনশাআল্লাহ।’
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলের হাইকমান্ড এখন সজাগ। সবার আমলনামা দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ই...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের কারা মুক্তিতে কেন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited