শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ পিএম, ২০২৫-০৩-১৮
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখা গেছে তার নাতনির সঙ্গে। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন গানকে ভালোবেসে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে চূড়ায় উঠার উদাহরণ মমতাজ।
কেউ আবার বলছেন, ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’, ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ ইত্যাদি। তারা জানতে চাইছেন কোথায় আছেন মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কোথাও দেখা যায়নি তাকে।
১৭ মার্চ মমতাজের নিজ গ্রামের একাধিক লোকের সাথে কথা হয় জাগো নিউজের মানিকগঞ্জ প্রতিনিধির। গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মতাজের কোনো হদিস নেই। কখনো শোনা যায় তিনি দেশে, কখনো আবার খবর আসে বিদেশে চলে গেছেন মমতাজ।
শিল্পীর ঘনিষ্ঠ কিছু সূত্র নিশ্চিত করেছে, মমতাজ বর্তমানে দুবাই অবস্থান করছেন। কিছু বিশ্বস্ত সূত্র আবার বলছে তিনি বর্তমানে ঢাকাতেই আছেন। তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় আছেন তিনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিয়নের সৌজন্যে ৫ হাজার রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited