শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২৫-০৫-২৫
নিজস্ব প্রতিনিধি::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে থি-হুইলার, সিএনজি চালিত অটোরিক্সা এবং ভটভটি চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে মিরসরাইয়ের সচেতন নাগরিক ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন। রবিবার (২৫ মে) সকালে উপজেলা সদরে পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউটার্ণ হয়ে উপজেলা সড়কের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে মহাসড়কের ঢাকামুখী অংশে দাঁড়িয়ে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো. ইউনুছ, আব্দুর রহিম শান্ত প্রমুখ।
এসময় তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দুর্ঘটনা। এতে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দ্রæত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আমাদের দাবি দ্বারুতস্তবায়ন না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবো। তাই দ্রæত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে তারা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে সাক্ষাৎ করে মহাসড়কে থ্রি-হুইলার ও সিএনজি চালিত অটোরিক্সা বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়ার আহবান জানান।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানাবো। এছাড়া সাধারণ জনগণ যেন এসব যান এড়িয়ে চলে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited