শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০০ পিএম, ২০২৫-০৫-২৯
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের গরুর খামারের খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭ দিকে মিরসরাই পৌর সদরের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির সামনে খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদার আংশিক পুড়ে ছাই হয়ে যায়। লোকজন ছুটে না আসলে আগুনে চারিদিকে ছড়িয়ে পড়ত।
খামারের এক কর্মকর্তা জানান, ৮০ বছর বয়সি সাংবাদিক নিজাম উদ্দিন মা রয়েছে ঘরে। কয়েক মাস আগে দুর্বৃত্তরা রাতের আধারে ঘরে হামলা করলে, উনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। জানালার কাঁচ ভেঙে নিজাম উদ্দিনের মায়ের গায়ে পড়ে। আজ সন্ধ্যায় বাড়ির সামনে হঠাৎ খড়ের গাদা আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সবাই আতঙ্কিত হয়ে রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খড়ের গাদায় আগুন লাগার খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited