শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৫ পিএম, ২০২৫-১০-০৪
দলের হাইকমান্ড এখন সজাগ। সবার আমলনামা দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান এসবের সঙ্গে যারা জড়িত, তারা কখনোই দলের মনোনয়ন পাবে না। দল এমন মানুষকেই মনোনয়ন দেবে যার কোনো দাগ নেই, ক্লিন ইমেজ আছে, যাকে মানুষ ভালোবাসে ও ভোট দিতে চায়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন।
তিনি আরও বলেন, আমরা খারাপ কাজ করে নয়, মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই। গ্রামে গ্রামে গিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ—সব মানুষের সঙ্গে কথা বলতে হবে। গণমানুষের কাছে দলের ৩১ দফার মূল প্রতিপাদ্য তুলে ধরতে হবে। বিএনপি কৃষক, জনতা, মেহনতি মানুষের দল। দল যাকেই মনোনয়ন দেবে, ধানের শীষ প্রতীকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
ওয়াহেদপুর ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন এবং সঞ্চালনা করেন জহির উদ্দিন হুমায়ুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাশেম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল খালেক, বিএনপি নেতা মনির ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা আনোয়ার ইসলাম মাসুদ, মো. মোজাম্মেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুনুর রশিদ এবং বিএনপি নেতা জাবেদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ই...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের কারা মুক্তিতে কেন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited