শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪০ পিএম, ২০২৬-০৩-০৩
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী মো. আশরাফ উদ্দিনের পক্ষ থেকে চারটি নতুন ব্যাটারিচালিত রিকসা উপহার দেওয়া হয়েছে। উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল হানিফ, শিবলু পারভেজদের। তাদের কষ্ট দেখে এগিয়ে এলেন প্রবাসী মো. আশরাফ উদ্দিন। চারজনকে চারটি নতুন ব্যাটারিচালিত রিকসা উপহার দিলেন। যার মাধ্যমে উপার্জন করে পরিবার চালাতে পারবেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বড়তাকিয়া বাজারে তাদের কাছে নতুন রিকসা চাবি হস্তান্তর করা হয়েছে। তারা হলেন খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকার মো. হানিফ, শিবলু পারভেজ ও প‚র্ব পোলমোগরা এলাকার হানিফ।
অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুবদল নেতা হারুন উর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খন্দকার তাজউদ্দীন প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই আশরাফ প্রতি বছরের ন্যায় এই বছর ও হতদরিদ্র চারটি পরিবারের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন। তার এমন মহতী উদ্যোগের জন্য আশরাফকে ধন্যবাদ জানাচ্ছি। চারজন ব্যক্তি নতুন রিকসা পেয়ে খুবই আনন্দিত।
নতুন অটোরিকসা পেয়ে আবেগ আপ্লুত হয়ে মো. হানিফ ও মো. শিবলু বলেন, প্রবাসী আশরাফ ভাই ও কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তারা আমাদের মতো হতদরিদ্র পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেন। এই রিকশা চালিয়ে মা-বাবা, ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারবো।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited