শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৫ পিএম, ২০২৬-০৩-০৪
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া সংযোগ সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ অবশেষে লাঘব হচ্ছে। জরাজীর্ণ ও চলাচল অনুপযোগী হয়ে পড়া সড়কটি নিজ উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। বুধবার (৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়কটির আরসিসি ডালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বর্ষাকালে কাদা ও পানিতে সড়কটি একপ্রকার অচল হয়ে পড়ত।
মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান জানান, এই সড়কটি পূর্ব মায়ানী এলাকার গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক। এটি সংস্কার হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। স্কুল, কলেজ ও মাদরাসায় পড়–য়া শিক্ষার্থীসহ সকলের চলাচলের জন্য সহজ হবে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় আমি নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। আমরা যদি যার যার অবস্থান থেকে এমন ছোট ছোট উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাই, তাহলে বড় বাজেটের অপেক্ষা না করেও অনেক সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকবেন।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Mirsarai Times | Developed By Muktodhara Technology Limited