বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫২ পিএম, ২০২৬-০৪-০৫

মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

 

নিজস্ব প্রতিবেদক

বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। মাঠ ও আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী, শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের চোখ তখন মাঠের দিকে, যেখানে শুরু হয় শক্তি, সাহস ও কৌশলের লড়াই।
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। ছোট, মাঝারি ও বড়দের বলী খেলায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে বলীরা অংশগ্রহণ করেন। খেলায় প্রধান আকর্ষন ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ২০২৪-২০২৫ সালের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্রিজ, মোটরসাইকেল, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলা, খাঁচা ফ্যান, কলস, হটপটসহ বিভিন্ন সামগ্রী। তবে দর্শকের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার নির্ধারণ স্থগিত রেখেই খেলার সমাপ্তি ঘোষণা করতে হয়েছে আয়োজক কমিটিকে।

খেলায় অংশ নেওয়া কুমিল্লা থেকে আসা শাহজালাল বলী বলেন, ‘আমি অনেক বছর ধরে বলী খেলায় অংশ নিয়ে আসছি। আমার অনেক শিষ্য দেশের বিভিন্ন প্রান্তে বলী খেলায় নিয়মিত অংশ গ্রহন করে। আজ আমি খেলায় অংশ গ্রহণ করে একটি বাইসাইকেল জিতলাম, খুবই ভালো লাগছে।’ 

আরেক প্রতিযোগী বাদশা বলী বলেন, ‘একসময় নিয়মিত বলী খেলায় অংশ নিতাম, তবে দীর্ঘদিন ধরে পেশাগত কারনে প্রবাসে থাকার কারনে খেলা মিস করেছি। এবার দেশে অবস্থান করার কারনে খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’ 

বলী খেলা আয়োজক কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব মীর হোসেন রাহাত বলেন, ‘শত বছরের বেশি সময় ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার টেকেরহাট যুব সমাজের উদ্যোগে এই খেলার খেলার আয়োজন করা হয়েছে। এবারের আসরে চট্টগ্রামের জব্বারের বলী টানা দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরিফ, নোয়াখালীর মোশাররফ বলী, রাশেদ মালসহ প্রায় শতাধিক বলী অংশ নিয়েছেন।’
 
তারা আরও বলেন, ‘খেলা মিরসরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। প্রথম ও দ্বিতীয় পুরস্কার দর্শকের বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ‘ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারো শত বছরের গ্রামীণ জনপদের জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে।’ 

এসময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু নোমান, সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রিটেলেড নিউজ

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি  মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত


ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত


মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত


মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

নিজস্ব প্রতিবেদক :     পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত


মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ‎ ‎মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত


সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে 

সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে 

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত


ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত



সর্বশেষ খবর