বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম অঞ্চলে সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করলো নিহান আলম

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৯ পিএম, ২০২৬-০৫-১৬

চট্টগ্রাম অঞ্চলে সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করলো নিহান আলম

নিজস্ব প্রতিনিধি

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬ এ সাইবার নিরাপত্তা সিনিয়র গ্রুপে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের কৃতি শিক্ষার্থী নিহান আলম।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে সে। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকে “Safer Internet Day 2026 Quiz Competition, Senior Category, 1st Place (Regional Level)” সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিহান আলম মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত নিহান পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান। সন্তানের এ গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে সাংবাদিক নুরুল আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনসহ সকল শিক্ষক এবং গৃহ শিক্ষক সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহান আলমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

রিটেলেড নিউজ

মিরসরাইয়ের করেরহাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ের করেরহাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ফেভরিটস ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে ১নং করেরহাট ইউনিয়নের ...বিস্তারিত

নিজামপুর সরকারি কলেজে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠন

নিজামপুর সরকারি কলেজে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :   উত্তর চট্টগ্রামের ঐতিহবাহী নিজামপুর সরকারি কলেজে প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘প্রাক্তন ছাত্র প...বিস্তারিত

বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষক মীরা রানীর

বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষক মীরা রানীর

নিজস্ব প্রতিবেদক :   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়াতাকিয়া এলাকায় বেপরোয়া গতির মিনি পিকআপের ধাক্কায় মীরা...বিস্তারিত

মিরসরাইয়ের তিন ইউনিয়নের ৫ হাজার রোজাদার নিয়ে বিএনপির ইফতার

মিরসরাইয়ের তিন ইউনিয়নের ৫ হাজার রোজাদার নিয়ে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিয়নের সৌজন্যে ৫ হাজার রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত

সর্বশেষ খবর