বাংলাদেশ   মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৫ এএম, ২০২৬-০৮-৩০

সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু



নিজস্ব প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়া হান্ডি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৮ মেয়াদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলমান মিরসরাই সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া।
ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া অডিট প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির প্রধান এম আনোয়ার হোসেন। 
এসময় নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন সদস্যরা। প্রথম অধিবেশন নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মাহফুজুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দল-মত, ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভ‚মিকা রাখতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লিফটন গ্রæপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়বাদী পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় নেতা আ.ক.ম জান্নাতুল করিম খোকন, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, ক্লাবের দাতা সদস্য পারভেজ হোসাইন চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, সাবেক আমীর নুরুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ কনক, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ব্যবসায়ী এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফু উদ্দীন, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু, ইনজামামুল হক ইমনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

 

রিটেলেড নিউজ

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি  মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন ...বিস্তারিত


ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিনিধি ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের ...বিস্তারিত


মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

মস্তাননগরে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের ...বিস্তারিত


মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নিল শতাধিক বলি

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিবেদক বলীখেলা দেখতে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নামে মাঠে। ম...বিস্তারিত


মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

মোহাম্মদ জিয়াউদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে মিরসরাই সমিতির রমজানজুড়ে বহুমুখী মানবিক কর্মকান্ড

নিজস্ব প্রতিবেদক :     পবিত্র রমজান—সংযম, সহমর্মিতা আর মানবতার মাস। এই মাসেই মিরসরাই উপজেলাজুড়ে নীরবে-নিভৃতে ছ...বিস্তারিত


মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর  রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :   নিজস্ব প্রতিনিধি ‎ ‎মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা,

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ ইসিবি চত্ব...বিস্তারিত


ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০

নিজস্ব প্রতিবেদক : ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক ২০ইসিবি চত্বরে...বিস্তারিত



সর্বশেষ খবর